পদের নামঃ সোশ্যাল মিডিয়া মডারেটর
কাজের ধরণঃ হাইব্রিড (অফিস + ওয়ার্ক ফ্রম হোম)
খাঁচার অনলাইন কাস্টমার কমিউনিকেশন ও ব্র্যান্ড ইমেজ সামনের সারিতে থেকে পরিচালনা করবেন। ইনবক্স/কমেন্টের দ্রুত, ভদ্র ও তথ্যসমৃদ্ধ জবাব দিয়ে কাষ্টমারের ক্রয়-অভিজ্ঞতা উন্নত করাই মূল লক্ষ্য।
শিফট কাঠামোঃ
- সকাল ৯টা – দুপুর ১টা
- দুপুর ২টা – বিকেল ৬টা
- সন্ধ্যা ৬টা – রাত ১০টা (ওয়ার্ক ফ্রম হোম)
- রাত ১০টা – রাত ২টা (ওয়ার্ক ফ্রম হোম)
নোট: একজন প্রার্থীকে একটি ডে শিফট এবং একটি নাইট শিফট বাধ্যতামূলকভাবে বেছে নিতে হবে।
দায়িত্বসমূহঃ
- ইনবক্স ও কমেন্টে দ্রুত ও বিনয়ী রিপ্লাই দেওয়া
- প্রাইস, সাইজ/মেজারমেন্ট, স্টক, ডেলিভারি, রিটার্ন/এক্সচেঞ্জ এইসব প্রশ্নে পরিষ্কার নির্দেশনা প্রদান করা
- প্রি-ডিফাইনড রিপ্লাই টেমপ্লেট অনুসরণ ও প্রয়োজনে আপডেট করা
- জটিল কেস ট্যাগ করে সংশ্লিষ্ট টিমে পাঠানো এবং ফলো-আপ রাখা
- দৈনিক KPI (প্রথম-রেসপন্স টাইম, রেজোলিউশন রেট, CSAT) টার্গেট ফিলআপ করা
- বেসিক লগ/শিটে কনভারসেশন নোট ও ট্যাগিং বজায় রাখা
যোগ্যতাঃ
- বাংলা ও ইংরেজিতে উৎকৃষ্ট লিখিত যোগাযোগ দক্ষতা
- ভদ্র, ধৈর্যশীল, গ্রাহককেন্দ্রিক টোনে দ্রুত জবাব দেওয়ার সক্ষমতা
- একাধিক ইনবক্স একসাথে ম্যানেজ করার সংগঠিত দক্ষতা
- বেসিক টুলস (Meta Business Suite/ইনবক্স) ব্যবহারে স্বাচ্ছন্দ্য
- পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, না থাকলেও সঠিক মনোভাব ও শেখার আগ্রহ থাকলে আবেদন করতে পারেন
আপনি যা পাচ্ছেনঃ
- একটি সৃজনশীল ও পেশাদার টিমে কাজ করার সুযোগ
- ১০,০০০ টাকা বেতন এবং পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে বেতন বাড়ানোর সুবিধা
- রাজশাহী শহরে দীর্ঘমেয়াদে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার সুযোগ
কিছু শর্তঃ
- এটি একটি ফুল-টাইম পদ, তাই যারা এখনও শিক্ষার্থী অবস্থায় আছেন, তাদের যোগাযোগ না করাই উত্তম।
- জয়েনিং এর সময় একটা এগ্রিমেন্ট পেপার সাইন হবে যেখানে উল্লেখ থাকবে, “জয়েন করার পর ২ বছরের মধ্যে কোনভাবেই চাকরি ছাড়তে পারবেন না অথবা অন্য কোন কোম্পানিতে জয়েন করতে পারবেন না“।
