আপনি হয়তো অনেক দিন ধরেই ভাবছেন ব্লক প্রিন্ট শিখবেন, কিন্তু শুরুটা কোথায় থেকে করবেন বুঝে উঠতে পারেননি। শুরুটা সহজ করতে খাঁচা আয়োজন করেছে ১৫ দিনের ব্লক প্রিন্ট ট্রেনিং। যারা শেখার পর খাঁচা’র প্রোডাকশন টিমে কাজ করতে আগ্রহী এই ট্রেনিং শুধু তাদের জন্য।

ট্রেনিংয়ে যা শিখবেন

  • ব্লক প্রিন্ট ডিজাইন এর বেসিক
  • ব্লক প্রিন্ট এর জন্য রঙ প্রস্তুত করা
  • কাপড়ে প্রিন্টিংয়ের সঠিক পদ্ধতি
  • মাল্টি-লেয়ার ব্লক প্রিন্টিং
  • টিমওয়ার্ক, প্রোডাকশন ডিসিপ্লিন ও হাতে-কলমে অভিজ্ঞতা

সময় ও স্থান

সময়ঃ সকাল ৯টা – দুপুর ১টা
সময়কালঃ ১ ডিসেম্বর ২০২৫ ইং থেকে শুরু (১৫ দিন)
স্থানঃ খাঁচা’র প্রোডাকশন হাউজ, রাজশাহী
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর

কারা এই ট্রেনিংয়ের জন্য উপযুক্ত

  • যারা হাতে কাজ করতে ভালোবাসেন
  • ধৈর্য ধরে শিখতে জানেন
  • রঙ, নকশা আর সৃজনশীলতায় মুগ্ধ হন
  • নিজের পরিশ্রমে নতুন ক্যারিয়ার গড়তে চান
  • খাঁচা টিমে কাজ করার আগ্রহ রাখেন

ট্রেনিং শেষে সুযোগ

এই ট্রেনিংয়ের পর আপনি শুধু ব্লক প্রিন্ট শেখা একজন ব্যক্তি নন, বরং একটি টিমের অংশ হয়ে উঠবেন।
ভালো পারফর্ম করলে থাকছে খাঁচা’র প্রোডাকশন হাউজে ফুল-টাইম জবের সুযোগ

আবেদন করার নিয়ম

আগ্রহীরা অফিসে এসে ৫০০ টাকা জমা দিয়ে সরাসরি ফরম পূরণ করবেন।

  • ঠিকানাঃ 185/6 Vodra Bou Bazar, Motihar, Rajshahi, Bangladesh
  • গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/2BWWpXs9Ejk11XTz9
  • ফোন নাম্বারঃ 01302173601 (Tamisha – Creative Production Manager)