পদের নামঃ সহকারী সুপারভাইজার (সেলাই)
কাজের ধরণঃ ফুল-টাইম
অবস্থানঃ খাঁচা’র কারখানা, রাজশাহী

দায়িত্বসমূহঃ

  • ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকা বাধ্যতামূলক।
  • কাপড় কাটা (cutting) সম্পর্কেও দক্ষতা থাকতে হবে।
  • কর্মীদের কাজ তদারকি করা, কাজের মান নিশ্চিত করা, কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করা এবং সমস্যা সমাধানে নেতৃত্ব দেওয়া। এছাড়াও, তারা কর্মীদের নির্দেশনা প্রদান, প্রশিক্ষণ দেওয়া, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রের কার্যকারিতা বৃদ্ধি করা।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • নূন্যতম এইচএসসি বা সমমান।

প্রয়োজনীয় বিষয়সমূহঃ

  •  সেলাই এর সার্টিফিকেট (টিটিসি/যুব উন্নয়ন/ইত্যাদি)।

যা পাচ্ছেনঃ

  • একটি সৃজনশীল ও পেশাদার টিমে কাজ করার সুযোগ
  • ১২,০০০ টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
  • রাজশাহী শহরে দীর্ঘমেয়াদে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার সুযোগ

কিছু শর্তঃ

  • এটি একটি ফুল-টাইম পদ, তাই যারা এখনও শিক্ষার্থী অবস্থায় আছেন, তাদের যোগাযোগ না করাই উত্তম।
  • জয়েনিং এর সময় একটা এগ্রিমেন্ট পেপার সাইন হবে যেখানে উল্লেখ থাকবে, “জয়েন করার পর ২ বছরের মধ্যে কোনভাবেই চাকরি ছাড়তে পারবেন না অথবা অন্য কোন কোম্পানিতে জয়েন করতে পারবেন না“।